প্রকাশ: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ১১:১৫ এএম

পাবনার চ্যাঞ্চল্যকর হিরা হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী মিজানুর রহমান মিজান (৪৫)কে গ্রেফতার করেছেঁ র্যাব-১২, পাবনা।
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে পাবনা সদর থানার বাহাদুরপুর এলাকায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মিজান শহরের পৈলানপুর গ্রামের করিম বক্সের ছেলে।
ওই রাতেই পাবনা সদর থানায় আসামীকে হস্তান্তর করেন বলে জানান র্যাব-১২ পাবনার সিনিয়র এএসপি কিশোর রায়। তিনি বলেন, র্যাব-১২, পাবনার একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর থানাধীন বাহাদুরপুর গ্রামস্থ আসামীর নিজ বাড়ী হইতে’ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মিজান জিআর নং-১৯৮/০৮ (পাবনা), এসসি-২১১/০৯; ধারাঃ ৩০২/৩৪ দঃ বিঃ মূলের বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, পাবনার রায়ে “মৃত্যুদন্ড এবং ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা” সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছিল।
উল্লেখ্য গত ২৮/০৫/২০০৮ ইং তারিখে ব্যক্তিগত শক্রতার জের ধরিয়া পাবনা শহরের রুপকথা রোডে সাদ্দাম হোটেলের পাশে ২২ বছর বয়সী হিরা নামক এক যুবককে চাকু মেরে হত্যা করে মিজান।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বিজ্ঞ আদালতে একটি হত্যা মামলা দায়ের করে। গত ২০২১ সালে বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, পাবনা, উক্ত আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামীকে “মৃত্যুদন্ড এবং ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা” শাস্তি প্রদান করেন। ২০২১ সাল হইতে অদ্যাবধি উক্ত আসামী পলাতক ছিল।