বঙ্গবাজারের বরিশাল প্লাজার আগুন নিয়ন্ত্রণে
প্রকাশ: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ১০:৫৩ এএম

ফুলবাড়িয়া এলাকায় সপ্তাহ যেতে না যেতেই আবারও আগুনের ঘটনা ঘটেছে। রাজধানীর বঙ্গবাজারের পাশে বরিশাল প্লাজার ৪র্থ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট পৌনে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে এ আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস কন্ট্রোলরুম থেকে জানা যায়, শনিবার (৮ এপ্রিল) সকাল ৮টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ১৪টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং ৮টা ৪৫ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

কন্ট্রোলরুমে দায়িত্বরত রাসেল ফারুক জানান, খবর পেয়ে ১ মিনিটের মধ্যে সেখানে পৌঁছায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

তিনি আরও বলেন, ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষতির বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

এর আগে, গত মঙ্গলবার অগ্নিকাণ্ডে বঙ্গবাজার লাগোয়া পাঁচটি মার্কেট পুরোপুরি পুড়ে গেছে। আগুনে পাঁচ হাজারের বেশি দোকানপাট পুড়ে যায়। ওই আগুনের রেশ কাটতে না কাটতে আবারও বঙ্গবাজারের পশ্চিম পাশের মার্কেটে আগুন লাগল। তাৎক্ষণিভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

গত মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার দীর্ঘ ৭৫ ঘণ্টা পর বঙ্গবাজার আগুন সম্পূর্ণ নির্বাপণ করে ফায়ার সার্ভিস। ততক্ষণে ব্যবসায়ী সব পুড়ে ছাই হয়ে যায়। ব্যসায়ীদের দাবি, আগুনে তাদের প্রায় দুই হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft