বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, অতঃপর...
প্রকাশ: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ৯:৫১ পিএম

সাভারের আশুলিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে অনশন করছে সাকিবা আক্তার (১৮) নামের এক তরুণী। বিয়ে না হলে তিনি আত্মহত্যা করবেন বলেও জানান।

শুক্রবার (৭ মার্চ) সকাল থেকেই বাসায় তালা ঝুলিয়ে সটকে পরেছে ছেলে ও তার পরিবার।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ধ্যা থেকে আশুলিয়ার শ্রীপুর কসাইপাড়া এলাকায় প্রেমিক আরাফাত হোসেন রিফাতের বাড়ির উঠানে অবস্থান নেয় সাকিবা আক্তার ওই তরুণী। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকা থানায়।

প্রেমিক আরাফাত হোসেন রিফাত, সিটি ইউনিভার্সিটির ছাত্র বলে জানা যায়। সে ওই এলাকার ইকবাল হোসেনের ছেলে।

সাকিবা আক্তার জানান, তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আরাফাতের সঙ্গে তার পরিচয় হয়। তিন বছর ধরে আরাফাতের সঙ্গে সম্পর্ক চলছিল। প্রেমের সম্পর্ক নিয়ে নিজের মায়ের সঙ্গে মান-অভিমান হওয়ায় গত বছরের ১২ নভেম্বর রাত নয়টার দিকে আরাফাতের বাড়িতে আসে।

ওইদিন রাতে নিজের ইচ্ছার বিরুদ্ধে আরাফাতের মায়ের কথায় তাদের দুজনকে একসাথে থাকতে হয়। পরে রাতে আরাফাত তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরদিন সকালে ঘটনাটা আরাফাতের মা কাকলি আক্তারকে জানালে তিনি আরাফাতের সঙ্গে বিয়ে দিবেন বলে আশ্বস্ত করেন।

পরবর্তীতে তারা আমার বাবার সঙ্গে যোগাযোগ করে গত বছরের ২৭ নভেম্বর আমাদের বাড়িতে বিয়ের কথাবার্তা বলার জন্য সময় ধার্য করলেও আজ পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করে নি।

তিনি আরও বলেন, আমাদের সম্পর্ক ভালোই চলছিল, তাদের পরিবার আমাদের সম্পর্ক মেনেও নিয়েছিল। হঠাৎ করে আরাফাত বোনের সঙ্গে অন্য একটি ছেলের রিলেশনের বিষয়টি জানাজানি হওয়ায় তারা আমাকে দোষারোপ করেন। সেই ঘটনার জেরে আরাফাতের আম্মা আমাকে মারধরও করে।

তরুণী আরও জানান, তিনি জানতে পেরেছেন আরাফাত অন্য কাউকে বিয়ের প্রস্তুতি নিচ্ছে। তাই কোনো সুরাহা না পেয়ে আরাফাতের বাড়ির ওঠানের সামনে অবস্থান নিয়েছেন। আরাফাত যদি তাকে বিয়ে না করে তাহলে আত্মহত্যা করবেন বলেও জানান তিনি।

এদিকে বিকেলে ময়মনসিংহের ভালুকা থেকে ছুটে আসেন মেয়ের বাবা মা। তারা মেয়েকে নিয়ে যেতে চাইলেও ছেলের বাড়ি থেকে যেতে নারাজ মেয়ে। এরই মধ্যে থানা পুলিশে অভিযোগ করেছেন বলেও জানান এই তরুণী।

অবশেষে আজ সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এই বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে অনশন তুলে নিয়ে মা বাবার বাড়ি ফিরে যায় তরুণী।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft