নৌকার এজেন্টকে মারধরের অভিযোগ
মেহেরপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে মামলা
প্রকাশ: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ৭:৪৭ পিএম

মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে এজেন্ট হওয়ায় তাকে মারধর করে জখম করার অভিযোগে জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাবিকুল ইসলাম লিজনকে প্রধান আসামী করে ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। 

মামলার বাদী মেহেরপুর সদর উপজেলার আমদাহ ইউনিয়নের আশরাফপুর গ্রামের হাবিল উদ্দিন। তিনি আমদাহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রার্থীর পক্ষের এজেন্ট ছিলেন। পুলিশ এই মামলার আসামী খায়ের আলী এবং মো: আজিমকে গ্রেপ্তার করেছে। পুলিশ আতঙ্কে বাকী আসামীরা গা-ঢাকা দিয়েছে।

বাদীর অভিযোগ-১৬ মার্চ অনুষ্ঠিত মেহেরপুর সদর উপজেলার আমদাহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি নৌকা প্রার্থী রওশন আলীর পক্ষে নির্বাচনী এজেন্ট হিসাবে কাজ করেছেন। নির্বাচনে নৌকা প্রার্থী হলে তাদের প্রতিপক্ষ প্রার্থী পরাজিত হলে জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা রাবিকুল ইসলাম লিজন ও তার দলবল তাদের উপর ক্ষিপ্ত হয়। 

নির্বাচনে স্বেচ্ছাসেবকলীগ নেতা লিজন নৌকা প্রার্থীর বিরুদ্ধে প্রচার প্রচারণা মিছিল মিটিং করে প্রতিপক্ষ প্রার্থীর পক্ষে প্রকাশ্য অবস্থান নিয়েছিল। নির্বাচনের পরদিন রাত্রে তিনি নিজ এলাকা আশরাফপুর গ্রামের জনকল্যাণ ক্লাবের কাছে গিয়ে আত্মীয়স্বজন নিয়ে আনন্দ করার সময় স্বেচ্ছাসেবকলীগ নেতা লিজনের নেতৃত্বে তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। 

হামলাকারী সকলের হাতে শাবল, লাঠিসোটা, জিআই পাইপ, রড, হাসুয়া ছিল। হামলায় সে মাথায় সহ সর্বাঙ্গনে আঘাতপ্রাপ্ত হয়ে মারাত্বকভাবে আহত জখম হয়। বাদী এই অভিযোগে প্রথমে সদর থানায় মামলা করতে যায়। 

পরে থানা মামলা না নেয়ায় বাদী একই অভিযোগে আদালতে মামলা করে। আদালত অভিযোগ আমলে নিয়ে পুলিশকে এজাহার গ্রহনের নির্দেশ দিলে পুলিশ বাদীর অভিযোগ এজাহার হিসাবে গ্রহণ করে। 

পরে পুলিশ মামলার ৪নং এবং ৬নং আসামীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। মামলার বাদী সহ নৌকা প্রার্থী পক্ষের অভিযোগ- স্বেচ্ছাসেবকলীগ নেতা লিজনের নেতৃত্বে তার ১২ জনের ক্যাডার দল নৌকা এজেন্টের উপর এই হামলা চালিয়েছে। 

অথচ-নির্বাচনে নৌকা প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়ায় এই লিজনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটি তাকে শো’কজ করেছে। 

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক নির্বাচনী জনসভায় এই লিজনকে নৌকার বিরুদ্ধে যাওয়ার দায়ে দল থেকে বহিস্কারের মকী দিয়ে হুশিয়ারীমূলক বক্তব্য দিয়েছে। তারপরও থামানো যাচ্ছে না লিজনকে বলে অভিযোগ করলেন স্থানীয়রা।
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft