যুদ্ধে নিখোঁজ শিশুদের খোঁজে ইউক্রেনে অ্যাপ চালু
প্রকাশ: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ৪:২৮ পিএম

ইউক্রেনে গত ১৩ মাস ধরে চলছে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান। কিয়েভের দাবি এ যুদ্ধে এখন পর্যন্ত তাদের ১৯ হাজার ৫৪৪ শিশু নিখোঁজ হয়েছে। এদের মধ্যে মাত্র ৩২৮ শিশুকে খুঁজে পাওয়া গেলেও বাকিদের কোনো খবর নেই। খবর আরব নিউজের।

এমতাবস্থায় নিখোঁজ এসব শিশুকে ফিরে পেতে বৃহস্পতিবার (৬ এপ্রিল) থেকে নতুন একটি মোবাইল অ্যাপ চালু করেছে ইউক্রেন।
   
তবে রাশিয়া ইউক্রেনীয় শিশুদের অপহরণের কথা বরাবরই অস্বীকার করে আসছে।

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ফাইন্ট মাই প্যারেন্টের সঙ্গে যৌথভাবে 'রিইউনিট ইউক্রেন' নামে ওই অ্যাপটি তৈরি করেছে ইউক্রেন।

ইউক্রেনের পুলিশের উপপ্রধান ওলেকজান্ডার ফেতনেভিচ এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
   
উল্লেখ্য, শিশু অপহরণ ও তাদের অধিকার খর্ব করার অভিযোগে গত মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft