বান্দরবানে দুটি গ্রুপের গোলাগুলিতে নিহত ৮
প্রকাশ: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ২:০৩ পিএম আপডেট: ০৭.০৪.২০২৩ ২:৪৩ পিএম

বান্দরবানের রোয়াংছড়িতে সন্ত্রাসী দুটি গ্রুপের মধ্যে গোলাগুলিতে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

শুক্রবার (০৭ এপ্রিল) দুপুর ১টার দিকে রোয়াংছড়িতে খানতাং পাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
 
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও বিস্তারিত পরিচয় জানাতে পারেননি তিনি।


তিনি বলেন, নিহত আটজনের লাশ বান্দরবানের হাসপাতল মর্গে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত বিবরণ জানা যায়নি বলে তিনি জানান।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft