কক্সবাজারে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ৩
প্রকাশ: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ১২:০৭ পিএম

কক্সবাজারের রামুতে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল তিনজনের। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (৭ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার খুনিয়াপালং কক্সবাজার-টেকনাফ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রামুর পালংখালী থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কক্সবাজার যাওয়ার পথে খুনিয়াপালং এলাকায় কক্সবাজার থেকে টেকনাফগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও দুই যাত্রী নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, সকালে খুনিয়াপালং এলাকায় দুর্ঘটনায় অটোরিকশার চালক ও যাত্রীসহ তিনজন নিহত হন। বদিউল আলম নামে একজনের পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় শনাক্ত করার কার্যক্রম চলছে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft