১০ আরোহী নিয়ে জাপানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত
প্রকাশ: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ১১:৪২ এএম

১০ জন আরোহী নিয়ে জাপানের একটি সামরিক ব্ল্যাক হক হেলিকপ্টার সাগরে বিধ্বস্ত হয়েছে। তাদের খুঁজে বের করতে উদ্ধার অভিযান চলছে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) হেলিকপ্টারটি জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ওকিনাওয়া দ্বীপের কাছে মিয়াকোজিমায় জাপান সাগরে ভেঙে পড়ে। ইউএইচ-৬০ ব্ল্যাক হক মডেলের হেলিকপ্টারটি প্রধানত সেনা পরিবহণে ব্যবহার হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান জেনারেল ইয়াসুনোরি মরিশিতা।

তিনি জানান, ভেঙে পড়ার আগে হেলিকপ্টারটি ওই এলাকায় টহল দিচ্ছিল। বিধ্বস্ত হওয়ার পর হেলিকপ্টারটির ১০ আরোহীর কেউ বেঁচে আছেন কিনা, তা জানতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।

এ বিষয়ে জাপানের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির কোস্টগার্ডের একটি দল সাগরে ভাসমান তেল শনাক্ত করেছে, যা বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারের বলে ধারণা করা হচ্ছে।

    
-জ/অ  


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft