প্রকাশিত হচ্ছে ‘পুষ্পা: দ্য রুল’-এর ট্রেলার
প্রকাশ: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ১০:৫৭ এএম

দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনের ‘পুষ্পা’ ছবির পর এবার আসছে তার ‘পুষ্পা: দ্য রুল’ ছবিটি। ইতিমধ্যে ‘পুষ্পা’ ছবি তামিল, তেলেগু, মালয়ালাম, কন্নড় এবং হিন্দি ভার্সনে এখন ভাইরাল।

এরই মধ্যে ২০০ কোটি দিয়ে ছবিটির স্বত্ব কিনতে চাইছে নেটফ্লিক্স। ‘পুষ্পা: দ্য রুল’ ছবি নিয়ে বহুদিন ধরেই কৌতূহলী সিনেমাপ্রেমীরা।

দিনকয়েক আগে শুটিং বন্ধ হয়ে যাওয়ায় চিন্তায় পড়েছিলেন অনুরাগীরা। এরই মধ্যে খুশির ঝলক নিয়ে হাজির টিম ‘পুষ্পা ২’।

আগামীকাল ৮ এপ্রিল আল্লু অর্জুনের জন্মদিন। ঠিক তার আগের দিন ৭ এপ্রিল বিকাল ৪টা ৫ মিনিটে প্রকাশিত হবে ‘পুষ্পা: দ্য রুল’ ছবির ট্রেলার।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft