গণভবন অভিমুখে সোহেল তাজের পদযাত্রা ১০ এপ্রিল
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ১০:০৩ পিএম

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সন্তান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছেন।

১০ এপ্রিলকে ‘প্রজাতন্ত্র দিবস’ হিসেবে স্বীকৃতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে পালন করাসহ ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করবেন তিনি।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামী ১০ এপ্রিল বিকাল ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া এভিনিউ থেকে কর্মসূচি শুরু হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।

বিজ্ঞপ্তিতে সোহেল তাজ বলেন, আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসে ১০ এপ্রিল ১৯৭১ একটি তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং মোড় ঘোরানো দিন। কারণ ১৯৭১ সালের এই দিনে গঠিত হয়েছিল বাংলাদেশের প্রথম সরকার। আর এই সরকারের সফল নেতৃত্বে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছিলাম আমাদের স্বাধীনতা। আমি মনে করি- বাংলাদেশকে একটি সুন্দর, উজ্জ্বল, ভবিষ্যৎ বিনির্মাণে নতুন ও ভবিষ্যৎ প্রজন্ম তখনি অবদান রাখতে পারবে যখন তারা আমাদের মহান মুক্তিযুদ্ধের সঠিক এবং পূর্ণাঙ্গ ইতিহাস জানতে পারবে।


-জ/অ  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft