কেকেআরের খেলা দেখতে ইডেনে শাহরুখ! সঙ্গী যারা
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ৮:৫৫ পিএম

ইডেনে দেখা গেল শাহরুখ খানকে।  চলতি আসরের আইপিএলের প্রথম ম্যাচ কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ দেখতে এসেছেন তিনি। তিন বছর পর ইডেনে খেলতে নেমেছে কলকাতা। সেই ম্যাচ দেখতে এসেছেন কিং খান।

জল্পনা চলছিল শাহরুখ খেলা দেখতে আসবেন কি না সেই নিয়ে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুর নাগাদ মুম্বাইয়ের কালিনা বিমানবন্দরে মেয়ে সুহানা খান এবং মেয়ের বান্ধবী শানায়া কাপূরকে নিয়ে সাদা রোলস রয়েস থেকে নামতে দেখা যায় শাহরুখকে। তখনই অনেকে মনে করেন যে, তাঁদের গন্তব্য কলকাতা। প্রাইভেট জেট করে কলকাতার উদ্দেশে রওনা দেন তাঁরা।

ভিআইপি বক্সে শাহরুখ-সুহানারা ছাড়াও থাকছেন জুহি চাওলা।

২০১৯ সালে শেষ বার ইডেনে কেকেআরের হয়ে গলা ফাটাতে দেখা গিয়েছিল শাহরুখ খানকে। তারপর মাঝে তিন বছরের অপেক্ষা। এ বার ফের ইডেনে শাহরুখ। স্বাভাবিক ভাবেই বাদশাহ-এর উপস্থিতি বাড়তি পাওনা শহরবাসীর কাছে।


-জ/অ
   

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft