আবারও বাড়ানো হলো হজ নিবন্ধনের সময়
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ৮:২৭ পিএম

কোটা পূরণ না হওয়ায় হজযাত্রী নিবন্ধনের সময় রোববার (৯ এপ্রিল) পর্যন্ত বাড়িয়েছে সরকার।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, বুধবার (৫ এপ্রিল) হজযাত্রী নিবন্ধনের সময় শেষ হলেও কোটা পূরণ না হওয়ায় ৯ এপ্রিল পর্যন্ত নিবন্ধন করা যাবে। এরপর হজযাত্রী নিবন্ধন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। কিন্তু হজে যেতে এখন পর্যন্ত সরকারি-বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ১ লাখ ১৯ হাজার ১৯৮ জন। সে হিসাবে কোটা পূরণ হতে আরও ৮ হাজার জনকে নিবন্ধন করতে হবে।

মতিউল ইসলাম বলেন, এখনও কোটার ৮ হাজার ফাঁকা থাকলেও সরকারি-বেসরকারি ৩ হাজারের বেশি হজ গাইডকে সৌদি আরবে পাঠাতে হবে। তাদের জন্য কিছু কোটা সংরক্ষণ করা আছে। ফলে এখন পর্যন্ত সব মিলিয়ে ৪ হাজার কোটা ফাঁকা থাকতে পারে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ। এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ৬ লাখ ৭১ হাজার ২৯০ টাকা এবং বেসরকারি ব্যবস্থাপনায় হজ করতে ৬ লাখ ৬০ হাজার ৮৯৩ টাকা লাগবে।


-জ/অ
  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft