নবনির্বাচিত রাষ্ট্রপতি শপথ নেবেন ২৪ এপ্রিল
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ৭:৪০ পিএম

আগামী ২৪ এপ্রিল নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস সচিব জানান, ২৪ এপ্রিল বেলা ১১টায় বঙ্গভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন।

গত ১৩ ফেব্রুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন সাহাবুদ্দিন। তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন। বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দ্বিতীয় মেয়াদ শেষ হবে আগামী ২৩ এপ্রিল।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft