বঙ্গবাজারে ভয়াবহ আগুন
‘ব্যবসায়ীদের ৩-৪ দিনের মধ্যে ক্ষতিপূরণ দেওয়া হবে’: সালমান এফ রহমান
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ১:২৫ পিএম

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান জানিয়েছেন, রাজধানীর বঙ্গভবনে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও কর্মচারীদের তালিকা ধরে ক্ষতিপূরণ দেওয়া হবে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে বঙ্গবাজার পরিদর্শনকালে সালমান এফ রহমান এসব কথা বলেন।

তিনি বলেছেন, একটি তালিকা তৈরি করা হবে এবং ক্ষতি অনুযায়ী ৩ থেকে ৪ দিনের মধ্যে ব্যবসায়ীদের ক্ষতিপূরণ বিতরণ করা হবে। ব্যবসায়ী ও কর্মচারীদের তালিকা আলাদা থাকবে। যাদের স্থায়ী দোকান ছিল তারাই অগ্রাধিকার পাবে।

তিনি বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বঙ্গবাজার ও এর আশপাশের বাজারগুলোতে আগামীকাল (শুক্রবার ৭ এপ্রিল) থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে। ব্যবসায়ীরা আগামীকালের পর থেকে আইন-কানুন মেনে অস্থায়ীভিত্তিতে তাদের ব্যবসা চালু করতে পারবেন।

প্রসঙ্গত, মঙ্গলবার ৪ এপ্রিল) ভোর ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগে। দীর্ঘ ছয় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে ১২ টা ৩৬ মিনিটে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় বহু ব্যবসায়ীর স্বপ্ন।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft