টুঙ্গীপাড়ার পতিত জমির সবজি-ফলমূল এলো গণভবনে, গ্রহণ করলেন প্রধানমন্ত্রী
প্রকাশ: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ৯:৩৮ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের সব অনাবাদি পতিত জমিতে চাষাবাদ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন, ‘কোথাও এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে’। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালিপাড়ার পতিত জমিতে চাষ করা হয় বিভিন্ন ধরনের শাকসবজি। উৎপাদিত সেইসব শাকসবজি ও ফলমূল গণভবনে আনা হয়েছে।

বুধবার (০৫ এপ্রিল) সকালে গণভবনে সেই শাকসবজি ও ফলমূল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ কয়েকটি ছবি সংযুক্ত করে এসব তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার।

তিনি লিখেন, ‌‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ০৫ এপ্রিল ২০২৩ বুধবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর নেওয়া বিশেষ উদ্যোগের অংশ হিসেবে গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া ও কোটালিপাড়ার পতিত জমিতে উৎপাদিত শাকসবজি ফলমূল গণভবনে আনা হলে পরিদর্শন করেন।’

এর আগে, গত ৭ জানুয়ারি (শনিবার) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের পুবের বিলে পৈতৃক জমি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। জলাভূমির অন্তর্গত এ অঞ্চলের জমিগুলো বছরের ৮-৯ মাসই পানির নিচে থাকে। ভাসমান বেডে সবজি ও অন্যান্য ফসল চাষ করে এসব জমি চাষ উপযোগী করে তোলার ব্যাপারে নির্দেশনা দেন সরকারপ্রধান।

এসময় প্রধানমন্ত্রী সারাদেশের সব অনাবাদি পতিত জমিতে চাষাবাদের জন্য দেশবাসীকে আহ্বান জানান। সকলের উদ্দেশ্যে তিনি বলেন, কোথাও এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft