প্রকাশ: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ১২:৪৭ পিএম

পদ্মা সেতুর ঋণের প্রথম ও দ্বিতীয় কিস্তির প্রায় ৩১৭ কোটি টাকা পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণ সঙ্গে থাকলে যে কোনো বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার সক্ষমতা রাখে বাংলাদেশ।
এসময় প্রধানমন্ত্রী বলেন, জনগণ সঙ্গে থাকলে যে কোনো বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার সক্ষমতা রাখে বাংলাদেশ।
বুধবার (৫ এপ্রিল) গণভবনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদ্মা সেতুর ঋণের প্রথম ও দ্বিতীয় কিস্তির ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার টাকা পরিশোধের প্রথম চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা জানান।
সরকার নিজস্ব অর্থায়নে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ করেছে। সেতুটি নির্মাণের ব্যয় সেতু বিভাগকে ধার দিয়েছে সরকারের অর্থ বিভাগ।
আগামী ৩৫ বছরে অর্থাৎ ২০৫৭ সাল পর্যন্ত এক শতাংশ সুদ সহ ১৪০টি ত্রৈমাসিক কিস্তিতে ঋণের এই টাকা সরকারকে পরিশোধ করবে সেতু বিভাগ।
জ/আ