ঘুষ নেয়ার সময় হাতেনাতে ধরা পড়ল উপ-কর কমিশনার
প্রকাশ: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩, ৭:১৩ পিএম আপডেট: ০৪.০৪.২০২৩ ৭:১৪ পিএম

রাজশাহী আয়কর অফিসে ঘুষ নেয়ার সময় হাতেনাতে ধরা পড়েছে উপ-কর কমিশনার। তার নাম মহিবুল ইসলাম ভূঁইয়া।

অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (৪ এপ্রিল) বেলা ১১টার দিকে ফাঁদ পেতে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
 
দুদকের সচিব মো. মাহবুব হোসেন অফিস কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, স্বল্প কর নির্ধারণের কথা বলে চিকিৎসক ডা. ফাতেমা সিদ্দিকার কাছে ৬০ লাখ টাকা ঘুষ দাবি করেন মহিবুল ইসলাম। 

প্রথম কিস্তির ১০ লাখ টাকা আজ দেয়ার কথা। টাকা দেয়ার সময় হাতেনাতে তাকে ধরা হয়।

তিনি আরও বলেন, দুদকের সমন্বিত জেলা কার্যালয় রাজশাহী এই ফাঁদ পাতে। অভিযান পরিচালনা করেন দুদকের উপপরিচালক ও দলনেতা মো. আমিনুল ইসলাম।

সচিব বলেন, ডা. ফাতেমা সিদ্দিকা সার্বজনীন স্বনির্ধারণি পদ্ধতিতে ২০২২-২৩ করবর্ষের কর পরিশোধপূর্বক রিটার্ন দাখিল করেন। 

মহিবুল তাকে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ৯৩ ধারায় মামলা দেওয়ার মাধ্যমে ২০১৮-১৯ থেকে ২০২২-২৩ করবর্ষের পাঁচ বছরের রিটার্ন দেখানোর ভয় দেখিয়ে ৮ লাখ টাকা ঘুষ দাবি করেন।

দুদক জানায়, ফাতেমা সিদ্দিকী ঘুষ দিতে রাজি না হওয়ায় মহিবুল তার নামে নোটিশ জারি করেন। 

নোটিশ জারির পর তিনি আনীত স্বল্প কর নির্ধারণের অভিযোগ থেকে অব্যাহতি চান। এসময় গ্রেপ্তার মহিবুল তার কাছে অনৈতিকভাবে ৬০ লাখ টাকা ঘুষ দাবি করেন।

দুদক সচিব জানান,  ঘুষের ১০ লাখ টাকা নেওয়ার সময় আজ হাতেনাতে গ্রেপ্তার করে দুদকের ফাঁদ পরিচালনাকারী টিম। মামলা হিসেবে রুজু হয়ে মহিবুলকে আদালতে পাঠানো হবে।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজশাহী  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft