প্রেম সহ সব সমস্যার সমাধান দেয়া ‘গুরু মা’ গ্রেপ্তার
প্রকাশ: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩, ৭:০৬ পিএম

সাভার থেকে ভণ্ড তান্ত্রিক ‘গুরু মা’ কে গ্রেপ্তার করা হয়েছে। এসময় গুরু মায়ের সহযোগী হিসেবে তার মেয়েকেও গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ।

সোমবার (৩ এপ্রিল) রাতে সাভারের পোড়াবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে গ্রেপ্তার মা-মেয়েকে সাভার থেকে ঢাকা আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-আসমানী বেগম ওরফে শীতা রানী (৭০)। তিনি সাভারের পোড়াবাড়ি এলাকার মো. তোরাব আলীর স্ত্রী। আসমানী বেগমের মেয়ে শিউলি বেগম (৪০)।

জানা গেছে, বিদ্যুতের খুঁটি ও ওয়ালে বিজ্ঞাপনের ‘এখানে প্রেমে ব্যর্থ, ব্যবসায় উন্নতি, ব্যক্তিগত সহ সব সমস্যার সমাধান করা হয়’ নিচে দেয়া একটি মোবাইল নম্বরে যোগাযোগ করে। 

সেই ব্যক্তির নাম প্রভাত। তান্ত্রিকের দেয়া ঠিকানামতো সাভারের পোড়াবাড়ি অমরপুরে যান তিনি। সমস্যা থেকে মুক্তি পেতে তান্ত্রিক ‘গুরু মা’র কথামতো বিভিন্ন সময় প্রায় চার লাখ টাকা দিয়েছেন। 

সময় যায়, সমস্যার সমাধান নেই। তান্ত্রিক ‘গুরু মা’র কাছে জানতে চাইলে উল্টো হুমকি-ধমকি দেন। পরে তার সমস্যা সমাধানে দুই মহিষ কেনার জন্য আরও সাড়ে তিন লাখ টাকা দাবি করেন। 

ভুক্তভোগী প্রতারণার বিষয়টি বুঝতে পেরে সাভার মডেল থানায় ১১ মার্চ মামলা দায়ের করেন। সেই মামলায় ভণ্ড তান্ত্রিক ‘গুরু মা’ ও সহযোগী হিসেবে তার মেয়েকে গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ।

ডিবি পুলিশ জানায়, আসামিরা বেদে সম্প্রদায়ের। বিজ্ঞাপন দেখে কেউ ফোন দিলে তারা প্রতারণার ফাঁদ পেতে মানুষকে ডেকে নিয়ে আসেন। 

তারপর নানা উপকরণ দিয়ে ধোঁয়া ও তন্ত্র-মন্ত্র পড়ে মানুষকে বোকা বানিয়ে ফেলেন। সুযোগ বুঝে ভুক্তভোগীর কাছ থেকে টাকা বা মূল্যবান জিনিসপত্র দেয়ার প্রতিশ্রুতি আদায় করে নেন। পরে টাকা হাতিয়ে নেন।

ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, এখানে এই ধরনের আরও বেশ কয়েকটি চক্র সক্রিয়। তাদের বিরুদ্ধেও অভিযান চালবে বলে জানান তিনি।

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সাভার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft