আখাউড়ায় রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
সভাপতি আব্দুল মমিন বাবুল, সম্পাদক জুটন বনিক
প্রকাশ: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩, ৬:১০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। দৈনিক আলোকিত বাংলাদেশের  প্রতিনিধি আব্দুল মমিন বাবুলকে সভাপতি ও ভোরের কাগজের প্রতিনিধি জুটন বনিককে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়। 

সোমবার সন্ধ্যায় রিপোর্টার্স ইউনিটির এক সভায় সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। 

নব গঠিত কমিটিতে  কাজী মফিকুল ইসলাম সুহিনকে(ডেইলী বাংলাদেশ) সিনিয়র সহ-সভাপতি, জহিরুল ইসলাম সাগর (এস টিভি) যুগ্ন-সম্পাদক ও আনিসুর রহমানেেক (আলোকিত সকাল) সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন , আখাউড়া প্রেসক্লাবের সভাপতি মানিক মিয়া, সাধারণ সম্পাদক মো: নূরুন্নবী ভূূইয়া,  বিশ্বজিৎ পাল(কালের কণ্ঠ), মো.  রাকিবুল ইসলাম (সুসডা), এম এ জলিল(দিনকাল), জালাল হোসেন মামুন(দেশ রূপান্তর), মো: মোশারফ হোসেন  (মোহনা টিভি), আশীষ সাহা  (দেশকাল)। সভায় সভাপতি ও সম্পাদককে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার দায়িত্ব দেয়া হয়।

এর আগে আখাউড়ায় পেশাগত দায়িত্ব পালনকালে  তিন সাংবাদিকের উপর হামলার ঘটনায় যৌথভাবে প্রতিবাদসভা করে আখাউড়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা। 

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন  প্রেসক্লাবের সভাপতি মানিক মিয়া। সভায় বক্তারা দোষীদের গ্রেপ্তার ও বিচারের মাধ্যমে শাস্তির দাবি জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft