সিরিয়ায় আইএস নেতাকে হত্যা
প্রকাশ: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩, ৪:০৫ পিএম

সিরিয়ায় হামলা চালিয়ে ইসলামিক স্টেট গ্রুপের নেতা খালিদ আইদ আহমদ আল-জাবুরিকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। 

মঙ্গলবার (০৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। 

আল-জাবুরি ইউরোপে আইএসের চালানো বিভিন্ন হামলার পরিকল্পনাকারী ছিলেন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সোমবারের হামলায় কোনো বেসামরিক লোক আহত বা নিহত হয়নি বলে দাবি করেছে সেন্টকম।

তবে তাদের মতে, আইএস ওই অঞ্চল এবং এর বাইরে হুমকির প্রতিনিধিত্ব করছে। আল-জাবুরি তার দলের জ্যেষ্ঠ নেতা ছিলেন এবং তিনি সংগঠনের কাঠামো তৈরি করেছিলেন।

সেন্টকম প্রধান জেনারেল এরিক কুরিলা বলেন, এই জিহাদি গ্রুপ ২০১৯ সালে সিরিয়ায় তাদের সর্বশেষ ভূখণ্ড থেকে বিতাড়িত হয়ে কোণঠাসা হয়ে পড়েছিল। 

যদিও মধ্যপ্রাচ্যের বাইরে হামলা চালানোর ইচ্ছা নিয়ে ইউরোপের অনেক দেশেই তারা হামলা চালাতে সক্ষম হয়েছে।

 জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সিরিয়া  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft