পাত্রী দেখতে গিয়ে হবু শাশুড়িকে পছন্দ, রাতেই উধাও!
প্রকাশ: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩, ৩:১৩ পিএম

নিজের জন্য পাত্রী দেখতে গিয়েছিলেন এক যুবক। কিন্তু, পাত্রী দেখতে গিয়ে হবু শাশুড়িকেই পছন্দ করে ফেললেন পাত্র। আর উল্টো দিক থেকে হবু শাশুড়িও যুবককে মন দিয়ে ফেললেন। 

তারপরেই পাত্রের সঙ্গে পালিয়ে গেলেন হবু শাশুড়ি। এমন ঘটনা প্রকাশ্যে আসতে শোরগোল পড়ে গিয়েছে।স্ত্রীকে ফিরে পেতে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই নারীর স্বামী। 

সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের মালদহের গাজোলে এ ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়েছিলেন এক যুবক। পাত্রীর পাশে বসা ছিলেন হবু শাশুড়ি। 

তাকে দেখেই মন দিয়ে ফেলেন ওই যুবক। হবু শাশুড়িরও মন যায় গলে। এরপর রাতে ঘর ছাড়েন দুজনে। ওই নারীর বিবাহযোগ্য মেয়ে-সহ ৩ সন্তান রয়েছে।

পাত্রীর পরিবারের দাবি, দুজনেই ভিন্ন রাজ্যে পালিয়েছেন। তবে নিজের স্ত্রীকে ‘হারিয়ে’ তার ছবি হাতে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই নারীর স্বামী।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন ধরে বাড়ি থেকে উধাও ওই গৃহবধূ। নানা জায়গায় খোঁজ করলেও তার হদিস মিলছে না। 

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তল্লাশি শুরু করেছেন তারা। ওই নারীর স্বামী বলেন, বাড়িতে বিবাহযোগ্য মেয়ে রয়েছে। 

তার বিয়ের জন্য বেশ কিছু দিন ধরেই ভালো পাত্রের খোঁজ করছিলাম। ২৫ মার্চ বিয়ের প্রস্তাব নিয়ে আমার মেয়েকে দেখতে এসেছিলেন গাজোলের এক যুবক। আমার বাড়িতে বসেই মেয়ের সঙ্গে দেখাশোনাও হয়।

এরপর থেকেই আমার স্ত্রী নিখোঁজ রয়েছে বলে দাবি করে তিনি বলেন, সেদিন মেয়ের সঙ্গে কথাবার্তা সেরে যুবকটি চলে যাওয়ার পরই আমার স্ত্রী বাজারে যাওয়ার অজুহাতে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি।

ওই নারীর পরিবারের সদস্যদের দাবি, তারা জানতে পেরেছেন, যে যুবকটি তাদের মেয়েকে দেখতে এসেছিলেন, তার সঙ্গেই ভিন্ন রাজ্যে পালিয়ে গেছেন হবু শাশুড়ি। 

মালদহের পুলিশ সুপার প্রদীপকুমার যাদব বলেন, গাজোল থানায় স্ত্রী নিখোঁজের অভিযোগ করা হয়েছে। তবে প্রাপ্তবয়স্করা স্বেচ্ছায় ঘর ছাড়লে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ। ওই নারীর স্বামীর অভিযোগের ভিত্তিতে তার খোঁজ শুরু হয়েছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা


জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ভারত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft