ফের টেস্ট থেকে ছিটকে গেলেন তাসকিন
প্রকাশ: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ৪:৪৪ পিএম

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ছিলেন তাসকিন আহমেদ। তবে সফরকারীদের বিরুদ্ধে একমাত্র টেস্ট থেকে চোটের কারণে ছিটকে গেলেন এই উদীয়মান ক্রিকেটার।

বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) সূত্রে জানা গেছে, আয়ারল্যান্ডের বিপক্ষে আগামীকাল (মঙ্গলবার ৪ এপ্রিল) থেকে শুরু হতে যাওয়া একমাত্র টেস্টে থাকছেন না তাসকিন আহমেদ। তিনি সাইড স্ট্রেইনের চোটে ভুগছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সময় চোট পান তিনি। এ কারণে টেস্ট দলের সঙ্গে তাকে অনুশীলনেও দেখা যায়নি। তাসকিনের সুস্থ হতে কমপক্ষে দুই সপ্তাহ সময় লাগবে।

প্রসঙ্গত, একের পর এক চোটের কারণে তাসকিন টেস্ট ক্রিকেটে নিয়মিত হতে পারছেন না। ভারতের বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে গত বছর ডিসেম্বরে লাল বলের ক্রিকেটে ফিরেছিলেন তিনি। এর আগে ৭ মাস চোটের কারণে টেস্ট খেলা হয়নি এই ডানহাতি পেসারের। চোটের কারণে এবার আরও একটি টেস্ট ম্যাচ থেকে ছিটকে গেলেন এই তরুণ পেসার।

এর আগে, আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ৩ ম্যাচে ৮ উইকেট শিকার করেছিলেন তাসকিন। তার ইকনোমি রেট ৭ দশমিক ১০। দারুণ ছন্দে ছিলেন ওয়ানডে সিরিজেও। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ২ ইনিংসে বল করে ৫ উইকেট শিকার করেন তাসকিন।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft