আশুলিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রকাশ: রোববার, ২ এপ্রিল, ২০২৩, ১১:০১ এএম

সাভারের আশুলিয়ায় এক মোটরসাইকেল আরোহী বাসচাপায় নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা আলীনুর পরিবহন নামে দুটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে। খবর পেয়ে আশুলিয়ার জিরাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (২ এপ্রিল) সকাল ৭টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জিরাবো বেঙ্গল প্লাস্টিক কারখানার সামনে এ ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম মেহেদী হাসান (২২)। তিনি আশুলিয়ার ঘোষবাগ এলাকায় ইলেক্ট্রিশিয়ান হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে আব্দুল্লাহপুরের দিকে যাচ্ছিল আলীনুর পরিবহনের দুটি বাস। বাস দুটি একে অপরকে ধাক্কা দিয়ে ওভারটেকিং করার চেষ্টা করছিল। এ সময় মোটরসাইকেল আরোহী মেহেদীকে একটি বাসচাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে উত্তেজিত জনতা ওই বাস দুটিতে আগুন দেয়। খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ বলেন, নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে সড়ক থেকে বাস দুটিও সরিয়ে নেওয়া হয়েছে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft