পণ্যের দাম আরও কমবে: বাণিজ্যমন্ত্রী
প্রকাশ: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ৭:৫৬ পিএম

পণ্যের দাম কমার ইঙ্গিত দিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বৈশ্বিক বিবেচনায় আমরা অনেক ভালো আছি। ইতোমধ্যে অনেক পণ্যের দাম কমেছে, তবে আরও কমবে।

শুক্রবার (৩১ মার্চ) দুপুরে রংপুরের নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এ ইঙ্গিত দেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাজার নিয়ন্ত্রণে মাঠে কাজ করছে ভোক্তা অধিদপ্তর। দেশের বাজারে পেঁয়াজের দাম কম থাকায়, পেঁয়াজ আমদানি কমানো হয়েছে। এতে করে দেশের কৃষকরা কিছুটা দাম পাবে।

তিনি আরও বলেন, সম্প্রতি সরকারি সফরে ভুটানে গিয়ে ব্যবসা-বাণিজ্য নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এতে করে দুই দেশের পণ্যে আদান-প্রদানসহ ট্রানজিট ব্যবহারে সুবিধা হবে। 

টিপু মুনশি বলেন, আগামী মে মাসে হাইড্রোপাওয়ার চুক্তি সম্পন্ন হওয়ার কথা রয়েছে। সবমিলিয়ে ভুটানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত দেন মন্ত্রী।

এসময় আওয়ামী লীগের নেতাকর্মীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বাণিজ্যমন্ত্রী  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft