প্রকাশ: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ৭:৪৪ পিএম আপডেট: ৩১.০৩.২০২৩ ৮:৩৯ পিএম

গাজীপুরের কাপাসিয়া থানায় নবাগত ওসি এ এইচ এম লুৎফুল কবির বৃহস্পতিবার যোগদান করেছেন। এর পূর্বে তিনি গাজীপুর জেলা গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন।
ওসি এ এইচ এম লুৎফুল কবির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বৃহত্তর ঢাকা জেলার ক্যান্টনমেন্ট সদর থানার পিতা:মৃত লুৎফুর রহমানের সুযোগ্য পুত্র।
ওসি এ এইচ এম লুৎফুল কবির ২০০৫ ইং সালে সাব ইন্সপেক্টর হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন ।
৩০ মার্চ দুপুরে থানায় কর্মরত অফিস কক্ষে তিনি দৈনিক জবাবদিহিকে জানান, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকারের নিদের্শনা বাস্তবায়ন করতে সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এলাকায় মাদক, সন্ত্রাস, জুয়া, চাঁদাবাজি, চুরি,ডাকাতি বন্ধ করাসহ ও শতভাগ অপরাধ মুক্ত কাপাসিয়া গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
পাশাপাশি তিনি আরো বলেন, কাপাসিয়ার উপজেলার সাধারণ মানুষ যেন নিরাপদে ও শান্তিতে ঘুমাতে পারে এ জন্য আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন।
এসময় নবাগত ওসি এ এইচ এম লুৎফুল কবির স্থানীয় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
জ/আ