পল্টনে নামাজের পর মিছিল, ধাওয়া-পাল্টা ধাওয়া
প্রকাশ: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ৪:৩১ পিএম আপডেট: ৩১.০৩.২০২৩ ৪:৩৮ পিএম

জুমার নামাজের পর রাজধানীর পল্টনে ইসলামী কানুন বাস্তবায়ন কমিটি’ নামে একটি সংগঠনের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ কয়েকজনকে আটক করেছে। 

শুক্রবার (৩১ মার্চ) জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে ‘ইসলামী কানুন বাস্তবায়ন কমিটি’ নামে একটি সংগঠন সকল নাগরিকের ধর্ম পালনের অধিকার নিশ্চিত করার দাবিতে মিছিল বের করে। 

এসময় পুলিশ বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল জোনের ডিসি হাইয়াতুল ইসলাম খান গণমাধ্যমকে জানান, অভিযান এখনও চলছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পল্টন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft