শ্রীমঙ্গল প্রেসক্লাব কর্তৃক প্রকাশিত 'লেখন' এর মোড়ক উন্মোচন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
প্রকাশ: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ৩:২১ পিএম

ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাব কর্তৃক প্রকাশিত সাহিত্য-সংস্কৃতি বিষয়ক ত্রৈমাসিক ম্যাগাজিন 'লেখন' (জানুয়ারি-মার্চ) সংখ্যাা প্রকাশিত হয়েছে। 

এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত সাড়ে ১০টায় কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাবের হল রুমে নতুন সংখ্যাটির মোড়ক উন্মোচন করা হয়েছে। 

একই সাথে প্রেসক্লাব থেকে প্রকাশিত পবিত্র মাহে রমজানুল মোবারক ১৪৪৪ হিজরির সাহরি ও ইফতারের সময়সূচি সম্বলিত ক্যালেন্ডারও প্রত্যেক সদস্যদের হাতে তুলে দেয়া হয়েছে। 

অনাড়ম্বর এ অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী এবং স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল।

প্রেসক্লাবের সহ-সম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) বিশ্বজিত ভট্টাচার্য বাপন এর সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির), সহ-সম্পাদক (দপ্তর) এম. মুসলিম চৌধুরী, সহ-সম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) মামুন আহম্মেদ, সাবেক সহ-সভাপতি কাওছার ইকবাল, প্রেসক্লাবের সদস্য, লেখক-কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান এবং প্রেসক্লাব সদস্য, মুক্ত বার্তা ২৪ এর প্রকাশক-সম্পাদক শাহাব উদ্দিন আহমদ। 

এসময় উপস্থিত ছিলেন কার্যকরি কমিটির সদস্য মোঃ শাকির আহম্মেদ, নূর মোহাম্মদ সাগর, সুলতান মাহমুদ রকিব, প্রেসক্লাব সদস্য শামসুল ইসলাম শামীম এবং মিজানুর রহমান আলম।

প্রসঙ্গত, ১৯৭৬ সালে ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাব প্রতিষ্ঠা হওয়ার পর এবারই প্রথম সাহিত্য সংস্কৃতি বিষয়ক ত্রৈমাসিক ম্যাগাজিন এর উদ্বোধনী সংখ্যা বের হয় এবং একই সাথে এ বছরই প্রথম রমজানের ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  শ্রীমঙ্গল   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft