রাজধানীতে নিখোঁজ চার বান্ধবী গভীর রাতে বাড়ি ফিরেছে
প্রকাশ: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ১১:১৮ এএম

রাজধানীর মিরপুর ১৩ নম্বর এলাকা থেকে একসঙ্গে নিখোঁজ অষ্টম শ্রেণির চার শিক্ষার্থী (বান্ধবী) স্বেচ্ছায় বাড়ি ফিরেছে।

গতকাল (বৃহস্পতিবার ৩০ মার্চ) রাত ১১টায় নিখোঁজ চার বান্ধবী স্বেচ্ছায় মিরপুর ১৩ নম্বরের নিজ নিজ বাসায় ফেরে বলে জানান কাফরুল থানার ওসি হাফিজুর রহমান।

তিনি বলেন, রাত ১১টায় ওই চার বান্ধবী বাসায় ফিরেছে। কেন হঠাৎ উধাও হয়েছিল এবং এই দুদিন কোথায় ছিল সে বিষয়ে থানায় এনে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে, মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ৮টায় তারা মাদরাসা ও স্কুলে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে আর ফেরেনি। পরে রাতে এ ঘটনায় চার শিক্ষার্থীর অভিভাবক কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

উধাও হয়ে যাওয়া এই চার শিক্ষার্থী (বান্ধবীর) মধ্যে তিনজন মাদ্রাসার শিক্ষার্থী, অপরজন স্কুলছাত্রী। শিক্ষার্থীরা হলো— মিরপুর ১৩ নম্বরের আল জাহারা গার্লস একাডেমির ৮ম শ্রেণির তিন শিক্ষার্থী ও কাজী আবুল হোসেন হাইস্কুলের ৮ম শ্রেণির এক শিক্ষার্থী। এদের সবার বয়স ১৩-১৫ বছরের মধ্যে। এ ঘটনায় নিখোঁজ চার শিক্ষার্থীর অভিভাবকরা মঙ্গলবার রাতে কাফরুল থানায় জিডি করেন।

এদিকে নিখোঁজ চার শিক্ষার্থীদের নিয়ে বৃহস্পতিবার দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর র‌্যাব-৪ এর একটি টিম মিরপুর ১৩ নম্বরে ঘটনাস্থল পরিদর্শন করে। র‌্যাব-৪ এর এএসপি জাহিদুল ইসলাম নিখোঁজ শিক্ষার্থীদের পরিবার ও তাদের বান্ধবীদের সঙ্গে কথা বলেন।

আবুল হোসেন হাইস্কুলের প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন বলেন, র‌্যাবের এএসপি জাহিদুল ইসলাম যাওয়ার আগে বলেন তাদেরকে সনাক্ত করা গেছে। আজ রাতের মধ্যে তারা বাসায় ফিরবে। এ ঘটনা র‌্যাবকে জানানোয় নিখোঁজ চার বান্ধবীকে দ্রুত পাওয়া গেছে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft