প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ১০:০০ পিএম

রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধে নিয়মিত বাজার মনিটরিংয়ের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি, খাদ্যের অপর্যাপ্ততা ইত্যাদি বিষয়ে গুজব ছড়িয়ে কেউ যেন কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনাও প্রদান করা হয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিভিন্ন বাজারে মনিটরিং সহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যানযট নিরসন, ইভটিজিং প্রতিরোধে বাজার কমিটি ও ব্যবসায়ীদের সাথে সভা ও মাঠ পর্যায়ে কাজ করছে ফটিকছড়ি থানা পুলিশ।
এই বিষয়ে জানতে চাইলে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন, চট্টগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার এস. এম. শহিউল্লাহ্, বিপিএম মহোদয়ের নির্দেশনায় পবিত্র রমজান মাসের নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য যাচাই, সরবরাহ ও মজুদ তদারকি সহ ইভটিজিং ও যানজট নিরসনের লক্ষে মাঠ পর্যায়ে কাজ করছে পুলিশ।
অপ্রীতিকর ঘটনা এড়াতে বাইক, পিকআপ, সিনএজি ও সিভিল ড্রেসে সেবা দিচ্ছে পুলিশ। যানজট নিরসনে রাস্তা ও মার্কেটের সামনে যত্রতত্র অবৈধ গাড়ি পার্কিং ও লাইসেন্স বিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি এবং ধারাবাহিকতা অব্যাহত থাকবে।