১৭ জেলায় রাতেই ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ৯:৫৯ পিএম

আবহাওয়া অধিদফতর আবহাওয়া পূর্বাভাসে জানিয়েছেন, দেশের ১৭ জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বৃষ্টির সম্ভবনা রয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) দিবাগত রাত ১টা পর্যন্ত নদীবন্দরগুলোর জন্য দেয়া সতর্কবার্তায় এ পূর্বাভাস দেয়া হয়েছে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়- রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার (৩০ মার্চ) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাঙ্গামাটিতে ১৯ ডিগ্রি এবং সর্বোচ্চ রাজশাহীতে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আগামীকাল (শুক্রবার ৩১ মার্চ) সূর্যোদয় ভোর ৫টা ৫২ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft