তোশাখানা মামলা: মুক্তি পেলেন ইমরান খান
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ৮:৩৯ পিএম

তোশাখানা মামলা থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (৩০ মার্চ) ইমলামাবাদের স্থানীয় একটি আদালত ইমরানকে এ মামলা থেকে মুক্তি দিয়েছেন। খবর জিও নিউজের।

পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাষ্ট্রীয় উপহার সামগ্রী নিয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে। যদিও তিনি বারবার এ অভিযোগ অস্বীকার করেছেন।

এ মামলায় আদালতে ধারাবাহিক অনুপস্থিতির কারণে এ মাসের শুরুতে ইসলামাবাদের এই আদালত পিটিআই প্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেও পরে গ্রেফতারি পরোয়ানা বাতিল করে।

এবার তোশাখানা মামলা নিয়ে নানা জলঘোলার পর তাকে মুক্তি দেওয়া হলো। গ্রেফতার করতে আসা পুলিশের সঙ্গে ইমরান সমর্থকদের কয়েক দফা সংঘর্ষও হয়েছে। এতে আহত হয়েছেন অনেক পিটিআই সমর্থক।

পাকিস্তানের বিরোধী দলগুলোর পক্ষ থেকে অভিযোগ তুলে বলা হয়েছে, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে পাওয়া উপহারগুলো বিক্রি করে দিয়েছেন ইমরান খান। এসব উপহারের মধ্যে ছিল ১০ লাখ ডলার মূল্যের উচ্চদামের একটি ঘড়িও।

রাষ্ট্রপ্রধান ও সাংবিধানিক পদধারীদের রাষ্ট্রীয় সফরে উপহার বিনিময় স্বাভাবিক প্রথা। পাকিস্তানের উপহার সংরক্ষণ (তোশাখানা) নীতি অনুসারে, এসব উপহার রাষ্ট্রের সম্পদ হিসেবে থাকবে, যতদিন না সেগুলো উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়।

আইনে সুযোগ রাখা হয়েছে কর্মকর্তা চাইলে বাজারমূল্যের চেয়ে ১০ হাজার রুপি কম দিয়ে উপহার নিজেদের কাছে কিনে রাখতে পারবেন।


-জ/অ   
    
    

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft