প্রথম আলো’র সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ৬:০৪ পিএম

প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর রমনা থানায় একটি মামলা হয়েছে। এই মামলায় প্রথম আলো’র সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকেও আসামি করা হয়েছে। 

এছাড়াও আসামিদের মধ্যে ‘সহযোগী ক্যামেরাম্যান’সহ অজ্ঞাতনামা আসামি রাখা হয়েছে। গতকাল বুধবার (২৯ মার্চ) দিবাগত মধ্য রাতে মামলাটি দায়ের করা হয়। আবদুল মালেক ওরফে মশিউর মালেক নামে  সুপ্রিম কোর্টের একজন আইনজীবী বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তাকে এ বিষয়ে কথা বলতে নিষেধ করা হয়েছে। পরে আবার জানান, স্বাধীনতা নিয়ে জনমনে ‘অস্থিতিশীল ও বিভ্রান্তিকর পরিস্থিতি’ তৈরি করার কারণে তিনি মামলাটি দায়ের করেছেন। 

তিনি নিজেকে ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে নিজের পরিচয় দেন। এ বিষয়ে জানতে চাইলে রমনা থানার ডিউটি অফিসার জাহাঙ্গীর এ নিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা বলতে বলেন। তবে ওসিসহ অন্য কর্মকর্তাদের ফোন দিলে কেউ কল রিসিভ করেননি। 

এর আগে বুধবার (২৯ মার্চ) স্বাধীনতা দিবসে ‘মিথ্যা ও বানোয়াট’ তথ্য দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগ এনে রাজধানীর তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে শামসুজ্জামানের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন রাজধানীর কল্যাণপুরের বাসিন্দা সৈয়দ মো. গোলাম কিবরিয়া।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft