মিথ্যা তথ্যের জন্য সাংবাদিক শামসের নামে মামলা হয়েছে: আইনমন্ত্রী
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ৫:২৫ পিএম

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, মিথ্যা তথ্যের জন্য প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি বলেন, সাংবাদিকতার বিরুদ্ধে মামলা হয়নি। মামলা হয়েছে মিথ্যা তথ্যের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, যদি কোনো সাংবাদিক সত্য তথ্য প্রকাশ করেন, তাহলে কোনোমতেই এই সরকার বাধা দেবে না। এ ছাড়া যেখানেই ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার হচ্ছে, সেখানেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, নওগাঁয় নিহত সুলতানা জেসমিনের ক্ষেত্রে যা হয়েছে, তা দুর্ভাগ্যজনক। ট্র্যাজিক কারণে তার মৃত্যুর পর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। এখানে আইনের অপব্যবহার হয়েছে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft