প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ৫:০১ পিএম

ব্যাতিক্রমী আয়োজনে নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কের পাশে গাজীরহাট বাজারে নবনির্মিত অত্যাধুনিক ও অভিজাত বিপণি বিতান ড. জামান প্লাজার শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে আনুষ্ঠানিকভাবে ড. জামান প্লাজার শুভ উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আকবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শাহ আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা পীরজাদা জহিরুল আলম চিশতী। উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ড. জামান প্লাজার স্বস্তাধিকারী ড. মোঃ সামছুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিমুল বিল্লাল শিমুল। এছাড়াও এলাকার সম্মানিত বুজুরগানে দ্বীন, ইসলামিক চিন্তাবিদ, ওলামায়ে কেরাম ও পীর মাশায়েকগন সহ আরো বহু গন্যমান্য ব্যাক্তিবর্গরা এসময় উপস্থিত ছিলেন।
এসময় অতিথিরা বলেন, রাজধানী ঢাকার বিভিন্ন শপিং কমপ্লেক্সের আদলে ড. জামান প্লাজায় ক্যাপসুল লিফট, পর্যাপ্ত ওপেন স্পেস, ২৪ ঘন্টা নিজস্ব জেনারেটর ও সিসি ক্যামারার মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।
এখানে রয়েছে দেশের নামি-দামী সব পোষাক, কক্সমেটিক্স ও জুতার শোরুম। তাই অত্র এলাকার মানুষদের ঈদ সহ নানা প্রয়োজনে কেনাকাটা করতে ড. জামান প্লাজা হতে পারে সবার বিশ্বস্ত প্রতিষ্ঠান।
এছাড়াও এখানে সিনেমা হল ভেঙ্গে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে শপিং কমপ্লেক্স প্রতিষ্ঠা করায় ড. জামান প্লাজার স্বস্তাধিকারী ড. মোঃ সামছুজ্জামানের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত সকল অতিথিরা।
আলোচনা শেষে দেশ, জাতি ও ড. জামান প্লাজার সমৃদ্ধি কামনা করে মিলাদ শেষে মোনাজাত পরিচালনা করেন সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মাহমুদুর রহমান পীর সাহেব।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত সকল অতিথিরা ড. জামান প্লাজার বেশ কয়েকটি পোষাক ও জুতার শোরুম পরিদর্শন করেন।