
গাজীপুরের কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এফ.এম নাসিম থানা থেকে বিদায়ের বেলা তার সাথে দেখা করতে আসা বিভিন্ন পর্যায়ের মানুষদের অশ্রুসিক্ত কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে।
এ সময় অফিসার ইনচার্জ এ.এফ.এম নাসিম ও অন্য পুলিশ কর্মকর্তারা তাদের চোখের অশ্রু ধরে রাখতে পারেনি। সেখানে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
একজন পুলিশ কর্মকর্তাকে মানুষ আপন মনে এতো ভালো বেসেছেন, তা চোখে না দেখলে অনুভব করা সম্ভব নয়। গতকাল (২৯ মার্চ) সন্ধ্যা থেকে রাত ২টা পর্যন্ত ওসি বিদায় বেলায় তার বাসায় এই দৃশ্যের অবতারণা হয়।
মনে হচ্ছিল কাপাসিয়াবাসী যেন তাদের হৃদয়ের একজন মানুষকে হারিয়ে ফেলেছে। ওসি নাসিম যেন কাপাসিয়া বাসীর কাছে একজন মানবদরদী ও জননন্দিত মানুষ ছিল। কাপাসিয়া কর্মস্থলে এসে দায়িত্ব পালনকালে মানুষকে ভাল সেবা ও নিরাপদে ঘুমানোর নিশ্চয়তা দিয়েছেন তিনি।
কাপাসিয়া থানা সূত্রে জানা গেছে, ওসি নাসিম বিভিন্ন শ্রেনী পেশার অসহায় মানুষকে সহায়তার হাত বাড়িয়ে দিতেন। এদিকে, হঠাৎ ওসি রদবদল হওয়ার বিষয়টি উপজেলা সদরে ছড়িয়ে পড়লে শহরের কমিউনিটি পুলিশিং কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, রাজনীতিবিদসহ আলেম-ওলামা ওসি নাসিম কে দোয়া করতে দেখা যায়।
এ-সময় অনেকে বলেন, স্বাধীনতার ৪৯ বছরে এ ধরনের মানবিক, সামাজিক ও জনদরদী, মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করার ওসিকে তার দায়িত্ব পালন করতে দেখেননি।
তিনি কাপাসিয়া থানায় দায়িত্ব পালনকালে আইন-শৃংখলার পাশাপাশি এ শহরের কিশোর গ্যাংয়ের যে ভয়াবহ উৎপাত ছিল তা দমন করতে সক্ষম হয়েছেন। তবে এ ধরনের একজন কর্মদক্ষ পুলিশ অফিসারকে হঠাৎ এভাবে চলে যেতে হবে তা’ কেউ কামনা করেননি।
এ ব্যাপারে প্রতিবেদকের বক্তব্য- আমাদের সমাজে অনেক মানুষ আছে, তবে ভাল সেবা ও মানুষকে ভালবাসার মানুষের অভাব রয়েছে।
তিনি অত্যন্ত সদালাপী প্রকৃতি প্রেমী মানুষ ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা অনুসারে কাপাসিয়া থানার পুরাতন জড়াজীর্ণ ভবন অপসারণ করে রকমারি ফুলের ও সুন্দর সবজি বাগান করেছেন। নিজের অর্জিত অর্থে নিপুন সাজে সজ্জিত করেছেন থানার অফিস কক্ষগুলো।
যিনি কাপাসিয়ার সাংবাদিকদেরও পেশাগত দায়িত্ব পালনে সব সময় তথ্য দিয়ে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন। ভাল ও নীতিবান মানুষের মর্যাদা এ সমাজে থাকবে এটাই সত্যি।
বিদায়ী ওসি দীর্ঘ ১৭ মাস কাপাসিয়ায় দায়িত্ব পালন করেছেন। তিনি পরবর্তীতে গাজীপুর জেলার শ্রীপুর থানায় অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করবেন। কাপাসিয়াবাসীর কল্যাণে ভালো কাজগুলো অনুপ্রেরণা হয়ে থাকবে অনন্তকাল।