মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশ: বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ৮:১০ পিএম

মেহেরপুরে ভ্রাম্যমাণ অভিযান অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ খাবার সহ বিভিন্ন অনিয়মের কারণে দুই ব্যবসায়ীর জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

বুধবার দুপুরের দিকে শহরের ভূমি অফিস এলাকায় আলিয়া স্টোর ও বড়বাজার এলাকায় গোপীনাথ সাহার দোকানে এ অভিযান চালানো হয়। মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে বিভিন্ন ধরনের মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী সহ অনুমোদনবিহীন খাবার স্যালাইন বিক্রি করার অভিযোগে আলেয়া স্টোরের মালিক আলী হোসেনের নিকট থেকে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং গোপীনাথ সাহার দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদ বলেন, আজকে আমরা মেহেরপুর শহরের বড়বাজার এবং বিভিন্ন এলাকাতে অভিযান পরিচালনা করি। অভিযানে মুরগির দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি করা হয়। 

এসময় বিভিন্ন অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। রমজানের সারা মাস আমাদের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
 
জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মেহেরপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft