প্রকাশ: বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ৭:৩৩ পিএম

পদ্মা সেতুর রেললাইন নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।
বুধবার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে প্রকল্পের সব কাজ শেষ হয়েছে।
এখন অপেক্ষা শুধু ট্রায়ালের। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদ্মা সেতুর ওপর দিয়ে আগামী মাসে চলবে ট্রেন।
এ বিষয়ে পদ্মা সেতুর রেল লিংক প্রকল্পের পরিদর্শন প্রকৌশলী সঞ্জয় চন্দ্র রায় বলেন, আজ সেতুতে রেললাইন বসানোর কাজ শেষ হচ্ছে। আমরা যারা এ নির্মাণযজ্ঞের সঙ্গে যুক্ত ছিলাম, তারা উৎফুল্ল, আনন্দিত।
আমাদের হাতের ছোঁয়ায় দেশের একটি বড় অবকাঠামো নির্মাণ হয়েছে। এটা গর্বের, গৌরবের। আগামী সপ্তাহে তিনটি কোচের একটি ট্রেন পরীক্ষামূলকভাবে সেতুতে চালানো হবে। তখন এ কাজের পরিপূর্ণতা পাব আমরা।’
উল্লেখ্য, দেশের বহুল প্রত্যাশিত পদ্মা সেতু গত বছরের ২৫ জুন উদ্বোধন করা হয়। এতে করে সড়কপথে দুয়ার খুলে যায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের।
জ/আ