ফেইসবুকে অবস্থান জানান দিলেন লাপাত্তা ব্যাংক এজেন্ট ম্যানেজার
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
প্রকাশ: বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ৪:০৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর বাজারের ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের গ্রাহকদের টাকা আত্মসাত কান্ডে লাপাত্তা হওয়া ঐ এজেন্ট ব্যাংকের ম্যানেজার মামুন সোরোয়ার ঘটনার প্রায় ১৫ দিন পর তার ব্যাক্তিগত ফেইসবুক প্রফোইলে এক ভিডিও বার্তার মাধ্যমে সবার কাছে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। 

সোমবার সন্ধ্যার পর ভিডিওটি মামুনের ফেইসবুক প্রফোইলে আপলোড করলে তা মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। সম্পূর্ণ ভিডিওটিতে মামুন জিনদপুর বাজারের ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা আত্মসাত কান্ডে ব্যাংকের স্বত্বাধিকারী সৈয়দ ফয়েজ আহমেদকে দোষারুপ করতে দেখা গেছে। 

ভিডিওটিতে মামুন গ্রাহকদের স্পষ্ট করে জানান, তিনি এই অর্থ আত্মসাত কান্ডে জড়িত নয় বরং ব্যাংকের স্বত্বাধিকারী সৈয়দ ফয়েজ আহমেদ সহ একটি প্রভাবশালী মহল এই অর্থ আত্মসাত কান্ডে জড়িত বলে তিনি দাবী করেন। 

মামুন আরো জানান, ফয়েজ আহমেদ তাকে বিভিন্ন হুমকি ও ভয় দেখিয়ে এলাকা ছাড়তে বাধ্য করে। ভুক্তভোগী গ্রাহকদের টাকা ফিরিয়ে দিতে বিষয়টি তিনি আইনিভাবে মোকাবেলা করবেন বলেও জানান।

এবিষয়ে জানতে চাইলে জিনদপুর বাজারের ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের স্বত্বাধিকারী সৈয়দ ফয়েজ আহমেদ জানান, মামুনের বিরুদ্ধে তিনি নবীনগর থানায় মামলা দায়ের করেছেন। ভিডিওর বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু না বললেও আইনিভাবে তিনি বিষয়টি মোকাবেলা করবেন বলে জানান। 

নাম প্রকাশ করার না শর্তে কয়েকজন ভোক্তভোগী জানান, মামুন সারোয়ারের ভিডিওটি তারা দেখেছেন। তারা বলেন, বিষয়টি নিয়ে যেহেতু ব্যাংকের স্বত্বাধিকারী ও ম্যানেজার একে অপরের দোষারুপ করে যাচ্ছে, সুষ্ঠু সমাধান না পেলে তারাও আইনিভাবে বিষয়টি দেখবেন বলে জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ব্রাহ্মণবাড়িয়া  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft