নাজিরপুরে যৌতুকের দাবীতে গৃহবধুকে নির্যাতনের অভিযোগ
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধিঃ
প্রকাশ: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ৯:৫২ পিএম

পিরোজপুরের নাজিরপুরে যৌতুকের দাবীতে ফাতেমা বেগম (২৫) নামের এক গৃহবধুকে নির্যাতনের অভিযোগ উঠেছে। ফাতেমা বেগম উপজেলার লেবুজিলবুনিয়া গ্রামের মিল্লাত হাওলাদারের স্ত্রী ও দেউলবাড়ি দোবরা ইউনিয়নের দেউলবাড়ি গ্রামের রফিক মাঝির কন্যা। 

এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধুর পিতা রফিক মাঝি বাদী হয়ে আজ মঙ্গলবার (২৮ মার্চ) থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।  

ওই গৃহবধুর পিতা জানান, তার স্বামী প্রায়ই তাকে যৌতুকের জন্য মারধর করেন। গত রবিবার (২৬ মার্চ) বিকালে তাকে যৌতুকের  জন্য পুনরায় মারধরের অভিযোগ উঠে আসে। 

নির্যাতনের সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পিরোজপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft