ডেনমার্কে কুরআন অবমাননায় ইরানের তীব্র নিন্দা
প্রকাশ: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ৫:৩৭ পিএম

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অবস্থিত তুর্কি দূতাবাসের বাইরে ঘটে যাওয়া পবিত্র কুরআন অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইরান। সম্প্রতি পবিত্র কুরআনের কপিতে আগুন দেয় একটি উগ্র ডানপন্থি গোষ্ঠী।

ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি সোমবার এ নিন্দা জানান। সেই সঙ্গে পবিত্র কুরআনসহ মুসলমানদের পবিত্র বিষয়গুলোর অবমাননার পুনরাবৃত্তির ব্যাপারেও সতর্ক করেন তিনি।

তেহরানে সাংবাদিকদের কানানি বলেন, এ ধরনের অবমাননাকর পদক্ষেপের ফলে সমাজে কেবল ঘৃণা, উগ্রবাদ ও সহিংসতাই বৃদ্ধি পাবে। এ ছাড়া বিভিন্ন জাতি-গোষ্ঠীর মধ্যে সহাবস্থান ঝুঁকির মুখে পড়বে। যা কার্যত বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, এ বিষয়ে কথিত মানবাধিকারের রক্ষকরা যে রহস্যজনক নীরবতা পালন করছেন, তারও নিন্দা জানায় তেহরান। পবিত্র কুরআন অবমাননার মাধ্যমে বিশ্বের প্রায় ২০০ কোটি মুসলমানের মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে।

নাসের কানানি বলেন- ইরানসহ বিশ্বের সকল মুসলিম দেশ আশা করছে, ড্যানিশ সরকার দেশটিতে ইসলাম অবমাননাকর সকল কর্মকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft