মেক্সিকোতে অভিবাসন কেন্দ্রে অগ্নিকাণ্ড, নিহত ৩৭
প্রকাশ: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ৫:২৬ পিএম

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সীমান্ত শহর সিউদাদ জুয়ারেজের একটি অভিবাসনকেন্দ্রে আগুন লেগে অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের এই ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন বলে স্থানীয় সরকারি একাধিক সূত্র নিশ্চিত করেছে। খবর বিবিসির।

মঙ্গলবার (২৮ মার্চ) স্থানীয় সময় সকালে মেক্সিকোর চিহুয়াহুয়া রাজ্যের উত্তর সীমান্ত শহর সিউদাদ জুয়ারেজে এ ঘটনা ঘটে।

ওই রাজ্যের সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউটের (আইএনএম) অফিসে আগুন লাগে।
 
আগুন লাগার আগে তারা ৭১ অভিবাসীকে ভাসমান অবস্থায় থাকার সময় ওই ইনস্টিটিউটে নিয়ে যায়।
 
সরকারি কর্তৃপক্ষ এখনও অগ্নিকাণ্ডের কারণ বা মৃতদের পরিচয় প্রকাশ করেনি।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft