নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও অসুস্থ্য ব্যক্তিদের মাঝে ভেড়া-চেক বিতরণ
প্রকাশ: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ৪:২৮ পিএম

নাটোরের লালপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অসুস্থ্য ব্যক্তির মাঝে চেক হস্তান্তর এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ভেড়া বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে লালপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ১০০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে দুইটি করে ভেড়া ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসুস্থ্য ব্যক্তিদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বকুল। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে লালপুর উপজেলার  অসুস্থ্য ৭জন ব্যক্তিকে তিন লাখ ৩০ হাজার টাকার চেক হস্তান্তর ও ১০০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে দুইটি করে ভেড়া বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন- লালপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. চন্দন কুমার সরকার, নাটোর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক বাবুল আক্তার, লালপুর উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আ স ম মাহমুদুল হক মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয় প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নাটোর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft