আরেক দফা বাড়ল হজ নিবন্ধনের সময়
প্রকাশ: সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ৭:৫৬ পিএম

হজযাত্রী নিবন্ধনের সময় আরেক দফা বাড়ানো হয়েছে। কোটা পূরণ না হওয়ায় নিবন্ধনের সময় ৩০ মার্চ পর্যন্ত বাড়িয়ে সোমবার (২৭ মার্চ) ধর্মবিষয়ক মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।

সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। কিন্তু হজে যেতে এখন পর্যন্ত সরকারি-বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ১ লাখ ১৭ হাজার ৩৩৯ জন। এখনও ফাঁকা ৯ হাজার ৮৫৯ কোটা।

এর অগে, গত ৮ ফেব্রুয়ারি থেকে হজযাত্রী নিবন্ধন শুরু হয়। ২৩ ফেব্রুয়ারি নিবন্ধন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কোটা পূরণ না হওয়ায় ষষ্ঠবারের মতো সময় বাড়িয়েছে মন্ত্রণালয়।

উল্লেখ্য, চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft