চুনারুঘাটে শিশুকে হত্যার চেষ্টা, কিশোর গ্যাং সদস্য আটক
প্রকাশ: সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ৬:০৫ পিএম

চুনারুঘাটে স্বপন মিয়া নামে ১০ বছরের শিশুকে গলাকেটে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে কিশোর গ্যাং সদস্যরা। 

আশঙ্কাজনক অবস্থায় স্বপনকে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে পশ্চিম পাকুড়িয়া গ্রামের কবির মিয়ার পুত্র। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কিশোর গ্যাং সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে। 

সোমবার (২৭ মার্চ) সকালে চুনারুঘাট পৌর শহরের দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের পিছনের পুকুর পাড়ের জঙ্গলে এ ঘটনা ঘটে। 

এলাকাবাসী জানান, মাধবপুর উপজেলার ছাতিয়ান গ্রামের কবির মিয়া চুনারুঘাট পৌর শহরের পশ্চিম পাকুড়িয়া গ্রামে ভাড়াটিয়া থেকে ভাঙ্গারী ব্যবসা করেন। তার ছেলে স্বপন আহমেদও তাকে সহযোগীতা করেন। 

সোমবার সকালে তার প্রতিবেশী ছাবু মিয়ার পুত্র শান্ত স্বপনকে নিয়ে দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঘুরাঘুরি করতে দেখে। কিছুক্ষণ পর শিশু স্বপন কে গলা কাটা অবস্থায় স্কুলের পাশের একটি বাসার গেইট থেকে উদ্ধার করে প্রথমে চুনারুঘাট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কা জনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

খবর পেয়ে চুনারুঘাট থানার একদল পুলিশ চুনারুঘাট উপজেলার চামলতলী গ্রামে অভিযান চালিয়ে শান্তকে আটক করে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন হবিগঞ্জ পুলিশ সুপার এস এম মুরাদ আলী। 

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft