মানিকগঞ্জে ডিবি হাতে ২ মাদক কারবারি আটক
প্রকাশ: সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ৫:৩৪ পিএম

মানিকগঞ্জে ভিন্ন ভিন্ন দুইটি অভিযানে জয়রা কলেজ রোড থেকে ১০ গ্রাম হেরোইন সহ মোঃ আঃ রাজ্জাক  ও মানিকগঞ্জ বিজয় মেলার মাঠ সংলগ্ন শহীদ মিনারের পেছনে থেকে মোঃ হাবিবুর রহমান ওরফে বাবুকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে মানিকগঞ্জ ডিবি পুলিশ।

সোমবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ওসি মোঃ মোশারফ হোসেন।

আটককৃত রাজ্জাক মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম সেওতা এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। অপরজন হাবিবুর ওরফে বাবু পশ্চিম বান্দুটিয়া এলাকার মোঃ দুলাল উদ্দিন বিশ্বাসের ছেলে।

ডিবির ওসি মোঃ মোশারফ হোসেন জানান, গতকাল মানিকগঞ্জে অীভযান পরিচালনা করে বিকাল ৫ টা ১৫ ঘটিকায় সদর উপজেলার জয়রা এলাকার জয়রা কলেজ রোড সাইফা হার্ডওয়ারের সামনে থেকে ১০ গ্রাম হেরোইন ও
রাত ১০টায় মানিকগঞ্জ মানিকগঞ্জ শহরের বিজয় মেলার মাঠ সংলগ্ন শহীদ মিনারের পেছনে থেকে ৭০(সত্তর) পিস ইয়াবা ট্যাবলেট, যার অনুমান বাজারমূল্য ১ লাখ ২১ হাজার টাকা উদ্ধার সহ ০২জন মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় পৃথক ০২টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মানিকগঞ্জ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft