ফেসবুক লাইভে এসে শিক্ষার্থীর আত্মহত্যা
প্রকাশ: সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ৩:৪৯ পিএম

নাটোরের গুরুদাসপুরে ফেসবুক লাইভে এসে রঞ্জু আহমেদ নামের এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে। 

রোববার (২৬ মার্চ) দিনগত রাত ১টার দিকে গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের কাচিকাটা এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। 

সে উপজেলার কাছিকাটা এলাকার হরফ আলীর ছেলে এবং কাছিকাটা  স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেনন।

ঘটনাসূত্রে জানা গেছে, রোববার দিনগত রাত ১টার দিকে ফেসবুক লাইভ চালু করে নিজ ঘরে চালের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই শিক্ষার্থী। 

পরে পরিবারের লোকজন জানতে পেয়ে ঘরের দরজা ভেঙ্গে তার মরদেহটি উদ্ধার করে।

ঘটনার আগে রঞ্জু আহমেদ ফেসবুকে স্ট্যাটাসে লেখেন, "শেষ আয়োজন! এবং শেষ ঠিকানা! কখন জানি মৃত্যু এসে বলবে, চলো এবার যাওয়া যাক। 'জিন্দা থাকলে নিন্দা তো হবেই, সাদা কাপড়ে জড়িয়ে গেলে ভালোবাসার মানুষের অভাব হয়না! সময় যখন থমকে যাবে, শেষ হবে সফর! বিদায় দেবে বন্ধু-স্বজন, স্বাগত জানাবে পরপার"।

কিছুক্ষণ পর ফেসবুকে আরেক স্ট্যাটাসে লেখেন, "সবাই ভালো থেকো, আমিও ভালো থাকবো ওপারে"।

গুরুদাসপুর থানার কর্মকর্তা ওসি আব্দুল মতিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নাটোর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft