সিরাজগঞ্জের বাজারে বাঙ্গি উঠলেও দাম বেশ চড়া
প্রকাশ: সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ১:৩৭ পিএম

রোজার শুরুতেই সিরাজগঞ্জের বাজারে উঠেছে বাঙ্গি। তবে দামও বেশ চড়া।  সাধারণত রোজায় ইফতারিতে বাঙ্গি অনেকেই পছন্দ করে। কিন্তু এবার যে দাম তাতে সাধারণ মানুষ বাঙ্গি কিনতে হিমশিম খাচ্ছে। 

সিরাজগঞ্জে তেমন বাঙ্গি চাষ না হলেও ব্যবসায়ীরা বরিশালসহ অন্যান্য এলাকা থেকে বাঙ্গি আনে। এসময় বাঙ্গির চাহিদা থাকায় বিভিন্ন এলাকা থেকে বাঙ্গি আসে।

সোমবার কামারখন্দ উপজেলার পালপাড়া ভদ্রঘাট আড়ৎ গিয়ে দেখা যায়, প্রতি ১শ বাঙ্গি ৪ হাজার টাকায় বিক্রী হচ্ছে। এতে প্রতি পিস বাঙ্গির দাম পড়ছে ৪০ টাকা। অথচ সিরাজগঞ্জ শহরে এস বিক্রেতারা প্রাতিটা বাঙ্গি দাম চাচ্ছে  ১শ থেকে ১৫০ টাকা।

সিরাজগঞ্জ বাজারে বাঙ্গি ক্রেতা সাইফুল ইসলাম জানান, ১২০ টাকা দিয়ে বাঙ্গি কিনলাম।  এবার সব জিনিষের দামই বেশী বাঙ্গির দাম হবেনা কেন। 

রাশিদা বেগম বলেন, ইফতারিতে বাঙ্গি পছন্দ অথচ যে দাম তাতে আর আমাদের মত সাধারণ মানুষের বাঙ্গি কেনার সখ নেই। 

ভদ্রঘাট পালপাড়া আড়তের ব্যাপারী আসাদ জানান, আমরা বরিশাল থেকে বাঙ্গি কিনে এনে এই আড়ৎ থেকে বিক্রি করি। জেলার বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা এস পাইকারী দরে প্রতি ১শ পিস বাঙ্গি ৪ হাজার টাকায় কিনে নিয়ে যায়। তারা বাজারে নিয়ে কি দামে বিক্রী করে আমরা জানি না। 

সিরাজগঞ্জ শহরের ভ্রাম্যমাণ বাঙ্গি বিক্রেতা নাজিম উদ্দিন জানান, আমরা যে দরে কিনি সেইভাবেই সিমিত লাভ রেখে মানুষের কাছে বিক্রী করি। আড়তে বাঙ্গির দাম ৪০ টাকা পিস বিক্রী করার কথা বললে সে কোনো মন্তব্য করেনি।  

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সিরাজগঞ্জ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft