কাশিয়ানীতে মহান স্বাধীনতা দিবস পালিত
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ১২:৪০ পিএম

সারাদেশের ন্যায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, শহীদ মিনার, ভাটিয়াপাড়া ও ফুকরা শহীদ স্মৃতি স্তম্ভে  শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা প্রশাসন সহ সর্বস্তরের মানুষ। 

প্রথম প্রহরে ২৬ মার্চ রাত ১২.০১ মিনিটে কাশিয়ানী উপজেলার বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ভাটিয়াপাড়া ও ফুকরা শহীদ স্মৃতি স্তম্ভে  শ্রদ্ধা নিবেদন করেন-কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান, ভূমি সহকারী কমিশনার মিলন সাহ, কাশিয়ানীর অফিসার ইনচার্জ  মোহাম্মদ ফিরোজ আলমসহ প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ।

এসময় উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন-উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আফজাল হোসেন, উপজেলা  পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর হিল্টূ মহিলা ভাইস চেয়ারম্যান সোহাগী রহমান মুক্তা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শের আলী মোল্লা, সাধারণ সম্পাদক কেএম রফিক উল হাসান সুমন, বীর মুক্তিযোদ্ধা আবেদ সরদার, বীর মুক্তিযোদ্ধা স,ম, নুরুল আলম, রব্বানী, লিয়াকত আলীও বীর মুক্তিযোদ্ধা শওকত আলীসহ আরো অনেকে।

শ্রদ্ধা নিবেদনের পর মহান মুক্তিযুদ্ধের নিহত সকল শহীদের সম্মানার্থে সর্বস্থানে দাঁড়িয়ে সবাই এক মিনিটের নীরবতা পালন করেন। 

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাট শেষে সকলে মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গোপালগঞ্জ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft