সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশ: রোববার, ২৬ মার্চ, ২০২৩, ১০:৫৯ পিএম

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম এলাকায় ব্যাটারিচালিত অটোভ্যান উল্টে মো. মোশারফ হোসেন (৩৩) নামে এক পিটিআই ইন্সট্রাক্টরের মৃত্যু হয়েছে। 

আজ রবিবার (২৬ মার্চ) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মৃত মোশারফ হোসেন রংপুর সদর থানার বধু কমলা গ্রামের বখতিয়ার হোসেনের ছেলে। 

তিনি গত বছরের ৬ এপ্রিল সিরাজগঞ্জ পিটিআইয়ে ইন্সট্রাক্টর (কৃষি) পদে যোগ দিয়েছিলেন। সিরাজগঞ্জ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটের (পিটিআই) সুপরিটেন্ডেন্ট মো. মুকুল হোসেন জানান, গত সপ্তাহে মোশারফ হোসেন বিয়ে করেছেন। 

বুধবার (২১ মার্চ) ৪ দিনের ছুটির দরখাস্ত দিয়ে তিনি বাড়িতে যায়। রবিবার ছুটি কাটিয়ে তিনি অফিসে ফিরছিলেন। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন ইয়াজদানি জানান, সকালে ট্রেনে করে রংপুর থেকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এসে নামে মোশারফ হোসেন। 

পরে স্টেশন থেকে একটি ব্যাটারিচালিত অটোভ্যানে উঠে সয়বাদের দিকে যাচ্ছিলেন। স্বাভাবিকের তুলনায় অটোভ্যানটি দ্রুত গতিতে চলার কারণে এক্সেল ভেঙে উল্টে যায় গাড়িটি। 

এতে গাড়িতে থাকা মোশাররফ হোসেন ছিটকে গিয়ে পাথরের উপর পড়ে মাথায় আঘাত পায়। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সিরাজগঞ্জ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft