জরুরিভিত্তিতে হজ ফ্লাইটের সময়সূচি চেয়েছে ধর্ম মন্ত্রণালয়
প্রকাশ: রোববার, ২৬ মার্চ, ২০২৩, ৪:৪০ পিএম

হজযাত্রী পরিবহণের সঙ্গে যুক্ত তিনটি এয়ারলাইন্সের কাছ থেকে জরুরিভিত্তিতে হজ ফ্লাইটের সময়সূচি চেয়েছে ধর্ম মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, হজ ব্যবস্থাপনার সুবিধার্থে এ তথ্য চাওয়া হয়েছে।

রোববার (২৬ মার্চ) ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিনটি এয়ারলাইন্সকে চিঠি দেওয়া হয়েছে। এয়ারলাইন্সগুলো হলো- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স।

চিঠিতে বলা হয়, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী সৌদি আরবে হজ পালন করতে পারবেন। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে এবং মক্কা ও মদিনায় বাড়ি ভাড়াসহ অন্যান্য কার্যাবলী সম্পন্ন করার জন্য জরুরিভিত্তিতে ফ্লাইট শিডিউল জানা প্রয়োজন।

এমতাবস্থায় চিঠিতে জরুরিভিত্তিতে ফ্লাইট শিডিউল ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখায় পাঠানোর অনুরোধ করা হয়।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft